মানিকপুর উচ্চ বিদ্যালয় মাদারীপুর জেলার শিবচর উপজেলার মুন্সী কাদিরপুরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭০ সালে অত্র অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহান ব্রত নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি সুনামের সাথে অত্র এলাকার শিক্ষার্থীদের মাঝে গুণগত ও নৈতিক শিক্ষার বিকাশ ঘটিয়ে আসছে। অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলী, সুশৃঙ্খল পরিবেশ, আধুনিক বিজ্ঞানাগার ও ডিজিটাল শিক্ষা উপকরণের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও মানবিক গুণসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য।