প্রতিষ্ঠানের লক্ষ্য ও অর্জন

আমাদের মূল লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীকে যুগোপযোগী আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করা। মানিকপুর উচ্চ বিদ্যালয় বিগত বছরগুলোতে মাধ্যমিক (এসএসসি) ও জেএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে এবং উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন মেধা যাচাই, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা নিয়মিত সাফল্যের স্বাক্ষর রাখছে।